এটা ছিল গত মাসের কথা, যখন আমার জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে ঘুরাঘুরি করার মুহুর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। এর আগে পরে বাইরে বের হওয়ার সুযোগ তেমন একটা ছিল না। আর বাসায় বসে থাকতেও খুব বেশি একটা ভালো লাগে না। তাই মাঝে মাঝে ঘুরতে ইচ্ছে করে। কিন্তু পরিস্থিতির কারণে এখন সব সময় বের হওয়া যায় না। যাই হোক যেহেতু প্রত্যেকটা জন্মদিনে আমার হাজব্যান্ড আমাকে কিছু না কিছু গিফট করে থাকে। কারণ এর মাঝেই যেন আলাদা রকম ভালোলাগা তৈরি হয়। আমিও চেষ্টা করি আমার ছেলে এবং হাজব্যন্ডকে জন্মদিনের সময় কিছু না কিছু গিফট করার জন্য।
আর গিফট আদান প্রদানের মাধ্যমে ভালোবাসার আদান প্রদান যেমন হয় তেমনি বাড়ে আন্তরিকতা।যাইহোক বেশ অনেকদিন ধরেই আমার একটা ব্যাগের প্রয়োজন ছিল। বাইরে বের হওয়া হচ্ছিলো না তাই কিনতেও পারি নি। সেদিন ডাক্তার দেখাতে যাওয়ার কারণে বাইরে বের হয়েছিলাম।আর সেদিন আমার হাজব্যন্ড বললো একটা ব্যাগ দেখে নিতে।আসলে প্রয়োজনের জিনিস গিফট পেলে তখন আরও বেশি ভালো লাগে।



