আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।
ব্লেম গেইম নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামব্লেম গেইমপরিচালকরুবেল হাসানঅভিনয়খায়রুল বাশার, তটিনি সহ আরো অনেকেভাষাবাংলামুক্তির তারিখ০৪ জুলাই ২০২৪
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
প্রথমে নাটকের নামটি শুনে বুঝে গিয়েছেন যে নাটকটি কেমন হবে। আমিও যখন নাটকের নাম দেখেছিলাম তখন ভেবেছিলাম যে নাটকটি এরকম কোন বিষয়কে নিয়েই শেয়ার করা হবে। তাই সেরকমই হয়েছে। প্রথমে নাটকটি শুরু হয় এবং এখানে যখন নায়ক একজন আত্মিয়ের বাসায় আসে তখন সেখানে নায়িকা আগে থেকে ছিল। নায়িকা যখন তাকে সেখানে দেখতে পায় তখন নায়িকা বলে যে সে অনেক খারাপ ছেলে এবং সে এখানে কেন এসেছে৷ সে যেন এখান থেকে চলে যায়৷ তখন সেখানে নায়িকার যে আত্মীয় ছিলেন তিনি নায়িকাকে সবকিছু বুঝিয়ে দেন৷ নায়ককেও সবকিছু বুঝিয়ে দেওয়া হয়৷ কারণ তারা একে অপরকে ব্লেম দিতে থাকে৷ তারা একে অপরকে অনেক আগে ভালোবাসতো৷ এখন তারা একে অপরকে ভালো না বাসার কারণে একে অপরকে শুধুমাত্র ব্লেম দিতে থাকে । তারা একে অপরকে এখন দু চোখে সহ্য করতে পারে না।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
এরপর একদিন যখন নায়িকা জগিং করছিল তখন সেখানে নায়কও জগিংয়ের জন্য এসেছিল । তখন নায়িকা তাকে বলতে থাকে যে তাকে নায়ক পিছু করছে কেন৷ এভাবে তাদের মধ্যে সেখানে অনেকক্ষণ যাবৎ ঝগড়া হতে থাকে৷ তবে নায়িকা আর কোনভাবেই বুঝতে পারেনি যে কিছুক্ষণ পরে আবারো নায়কের সাথে তার দেখা হয়ে যাবে৷ নায়ক একটি কফি শপে কাজ করত। সেখানে সে অনেক ভালো একটি পর্যায়ে ছিল৷ সেখানে যখন নায়িকা যায় তখন নায়িকাকে সেই কাজগুলো করার জন্য বলে৷ তবে নায়িকা সে কাজগুলো করতে মানা করে দেয়। তবে নায়ক কোনভাবেই সে মানা শুনতে রাজি ছিল না। নায়ক তাকে উল্টো শাস্তি দিয়ে দেয়। নায়েকের সেই শাস্তি সে পালন করতে থাকে৷ নায়িকা এসকল কথাগুলো তার বান্ধবীকেও বলতে থাকে। তার বান্ধবীসহ প্লান করতে থাকে যে আসলে নায়ককে কিভাবে শায়েস্তা করা যায়।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
এর পরবর্তীতে সেখানে নায়িকা এবং তার বান্ধবী মিলে অনেক ধরনের প্ল্যান নিয়ে কাজ করে৷ সেখানে নায়ককে আরো অনেক ভালোভাবে ব্লেম দিতে থাকে। নায়ককে এমন কিছু ফাঁদে তারা ফেলতে সক্ষম হয় যে নায়ক সেখান থেকে বের হয়ে আসা অনেক কষ্ট হয়ে যায়৷ এখানে যখন নায়কের নামে অনেক ধরনের বদনাম তারা ছড়িয়ে বেড়ায় তখন সেখানে নায়কের যে আত্মীয়রা ছিল তারা তাকে বলতে থাকেন সে যেন আর এখানে না থাকে। সেখান থেকে সে চলে যায়৷ একই সাথে এখানে নায়িকা লাইভে গিয়েও নায়ক সম্পর্কে এমন কিছু কথা বলে যার কোন সত্যতাই ছিল না৷ তবে সেগুলো নায়কের সম্মানে অনেক বড় আঘাত এনেছিল । সেগুলো এত ভালোভাবেই নায়কের মনে আঘাত এনেছিল যে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই সে সেগুলো দেখে অনেকটাই সকলের কাছে যায়৷ সেগুলোর সত্যতা প্রকাশ করতে থাকে৷ তবে শেষ পর্যন্ত নায়িকা নিজ থেকে এসে এই কথাগুলো আবারো ফিরিয়ে নেয়৷ নায়ক অনেক ভালো মনের মানুষ ছিল এবং এ সকল কথাগুলো বলতে থাকে এবং তাদের দুজনের আবার মিল হয়আমার ব্যক্তিগত মতামত।
খুবই সুন্দর ছিল নাটকটি। নাটকের নাম দেখে যেভাবে এত সুন্দর একটি বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে তার নাটকের নামের সাথে একেবারে ভালোভাবেই মানিয়েছে৷ প্রথমে যখন নাটক শুরু হয় তখন নায়িকা এবং নায়ক একে অপরকে সহ্য করতে পারত না৷ তারা দুজন দুজনকে ব্লেম করতো এবং এভাবেই তারা যখন একে অপরের নামে বিভিন্ন ধরনের বদনাম ছড়াতো৷ তখন এখানে তাদের দুজনেরই সমস্যা হতো৷ এই সমস্যা ছড়াতে তারা এত বড় পরিসরে করে নিয়েছিল যে আর কোন কিছুই তারা ঠিক করতে পারছিল না৷ এর পরবর্তীতে তারা দুজনে নিজেদের ভুল বুঝতে পারে৷ সবকিছুই ঠিক করে নেয়৷ একই সাথে এখানে তাদের মিলও হয়৷ আমাদের বাস্তব জীবনেও আমরা এরকম অনেক ঘটনা দেখতে পাই৷ যারা একে অপরকে একসময় ভালবাসে কোন না কোন সমস্যার কারণে তাদের সে সম্পর্ক নষ্ট হয়ে যায়৷ তারা একে অপরকে ব্লেম দিতে থাকে৷ ঠিক সেরকম একটি ঘটনাকে এই নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে৷
।









