স্বরচিত কবিতাঃ উদাস মনে দুঃখের ছায়া।

nevlu123

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।স্বরচিত কবিতাঃ উদাস মনে দুঃখের ছায়া।

লিখেছি আমি : @nevlu123

উদাস মনে জমে আছে কষ্ট,

ভালোবাসা আজ যেন পথভ্রষ্ট।

চোখে জল, ঠোঁটে তার নীরবতা,

হৃদয়ে জমে আছে একাকিত্বের ব্যথা।

দিন আসে, দিন যায় চুপিচুপি,

মন খুঁজে ফেরে কারো স্পর্শ।

তারা ভরা আকাশও আজ নির্জন,

দুঃখ যেন হানা দেয় প্রতিক্ষণ।

হাসির আড়ালে লুকানো কান্না,

সবাই ভাবে,বেশ ভালো আছি আমি।

কেউ বোঝে না মনের ভিতর দুঃখের ছায়া,

যেখানে কেবল দুঃখ কষ্ট আর মিথ্যা মায়া।

স্মৃতির পাতায় লেখা আছে তোমার নাম,

সেই নামেই কাটে আমার সকাল সন্ধ্যা।

তুমি ছিলে,তবে আজ নেই পাশে,

তবুও মন শুধু তোমাকেই খোঁজে।

দুঃখের ছায়া ঘিরে রাখে আমায়,

হাসলেও আমি হৃদয় কাঁদে যন্ত্রণায়।

তবুও বাঁচতে হয়, এ জীবনের টানে,

উদাস মন খুঁজে আশা একটুখানি।



কবিতার সারমর্ম

প্রতিটা মানুষেরই মনে কষ্ট জমা থাকে,কেউ ভাষায় প্রকাশ করে কেউ মনের ভিতর লুকিয়ে রাখে।আজকে সেরকমই কিছু কথা এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

Comments