"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
লিখেছি আমি : @nevlu123
অনু কবিতা-১
মেঘের মাঝে আশার ছবি আঁকি,
এই আকাশেই খুঁজে ফিরি রোদের ঝলকানি।
মেঘলা হলেও রঙিন স্বপ্ন চোখে বাসে,
আকাশ জানে বৃষ্টি শেষে রোদ হাসে।
অনু কবিতা-২
ভালোবাসা কি কখনো ফুরায়?
আমার আবেশ প্রতিদিন নতুন হয়।
আজ অবেলায়, নিঃসঙ্গ সন্ধ্যায়,
তোমার কথা বড় বেশি মনে পড়ে যায়।
অনু কবিতা-৩
তোমার চোখে ছিল আলো,
আজ তা যেন অম্লান।
আমার মনে শুধু ঘুরে বেড়ায়,
পুরোনো সেই গান।
একসাথে হাঁটার স্বপ্নগুলো,
ভেঙে গেছে ধীরে ধীরে।
অভিমানের বোঝা বয়ে ফিরি,
একা এই সন্ধ্যাবেলায় ফিরে।
অনু কবিতা-৪
আমি দুঃখ উড়াই খুশির ছলে,
হাসি মুখ লুকাই চোখের জলে।
মনের ভেতর বাজে ব্যথার সুর,
তবুও মুখে ফোটে শুধু হাসি করে সুমধুর।
অনু কবিতা-৫
মেঘলা আকাশ চুপচাপ আজ,
মনে হয় সে লুকিয়ে কাঁদে মেঘের আড়ালে।
রোদ ঝলমলে দিনের মাঝে,
হঠাৎ এলো মেঘ, হারালো
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
সব সাজে।



